Friday, August 10, 2018

M1806: দুঃস্বপ্ন

বাস হঠাৎ ব্রেক কষতেই মাথাটা চক্কর দিয়ে উঠল। ড্রাইভার সিট থেকে উঠে দরজাটা লক করতেই ভয়টা আরো বেড়ে গেল। হেল্পার জানোয়ারটা
কুৎসিত হাসিটা দেখে ঘেন্না করছে, জানোয়ারটা এগিয়ে আসছে আমার দিকে।

হাত দেখাতে দেখাতে ক্লান্ত হওয়ার অবস্থা। কোন গাড়িই থামার নাম নাই। এদিকে রাত হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর গাড়িও পাব না। গুলিস্তানের এই সময়টায় গাড়ি পাওয়ায়া খুব কষ্টের। বিশেষ করে আমাদের মতো মেয়েদের৷ কেন যে সন্ধ্যাটাইমের টিউশনি টা নিলাম! আর কিই বা করতাম, বাবা মারা যাওয়ার পর থেকে পরিবারের হাল ধরতে কিছু না কিছু তো করতেই হয়েছে। তার উপর যুক্ত হলো ছোট ভাইটার এডমিশন কোচিং। এসব ভাবতে ভাবতে আরেকটা গাড়ি দেখলাম। মাত্র ৬/৭জন যাত্রী। হাত দেখাতেই হেল্পার বলে উঠল রায়েরবাগ, রায়েরবাগ। বাট আমি তো যাব এরও পরের স্টেশনে। দূরে তাকিয়ে দেখলাম আর কোন গাড়িও নেই৷ অগ্যতা উঠে বসলাম সামনের সংরক্ষিত আসনগুলোর একটায়।

বসতেই খেয়াল করলাম হেল্পার ছোকরাটা আমার দিকে তাকিয়ে আছে৷ দ্রুত কাপড় সামলে নিলাম। ছোকরাটার দৃষ্টিটা কেমন জানি লাগল। একটু ভয়ও লাগছে ভিতরে ভিতরে৷ চকিতে গাড়ির অন্যান্য যাত্রীদের দেখে নিলাম। ড্রাইভার হেল্পার ছাড়াও বাসের পেছনের দিকে বসে আছে একটু বয়ষ্ক করে দুইটা মানুষ৷ গল্প করছে৷ তাদের একটু সামনে তিনটা যুবক বয়সের ছেলে বসা। দুইজন গল্প করছে আর অন্যজন কানে হেডফোন লাগিয়ে বাইরে তাকিয়ে আছে। দেখলাম এদিকে কারও খেয়াল নেই। ভয়টা আরও বাড়ছে।

শনির আখড়া আসতে আসতে দুইটা ছেলে নেমে গেল। এর মধ্যে ভাড়া খুজতে এসে ছোকরাটা একবার হাত স্পর্ষ করার চেষ্টা করে গেছে। মনেমনে প্রার্থনা করছি যেন বাকী যাত্রীগুলো অন্তত রায়েরবাগ অবধি গিয়ে তারপর নামে। তাদের সাথে রায়েরবাগ নেমে নাহয় কাওকে রিকোয়েস্ট করব আমাকে একটু এগিয়ে দিতে।

যাক প্রার্থনা কবুল হয়েছে রায়েরবাগ পর্যন্তই আসছে সবাই। একে একে নেমে গেল সবাই। আমি নামতে নিচ্ছিলাম, হেল্পার ছোকরাটা বলে উঠল, "আপা কি মেডিকেল যাবেন? আমরা গাড়ি ওখানেই ঘুরাব। আপনি বসেন। " ওর কথায় কেমন জানি একটা ভাব আছে। রিস্ক না নিয়ে বললাম "নাহ আমাকে এখানেই নামিয়ে দিন", বলে পা বাড়াতেই হাতটা চেপে ধরলো ছোকরা টা। " আরে আপা বসেন। আমরা মেডিকেলেই যাব, ওখান থেকে ঘুরাব গাড়ি"

চারপাশে তাকিয়ে দেখি আশেপাশে কেও নেই। গাড়ি থেকে নামা মানুষগুলো যার যার গন্তব্যের উদ্দেশ্যে চলে গেছে। ছোকরাটা বলা যায় একধরনের জোর করেই বসিয়ে হাত ছেড়ে দিল, গাড়িও চলতে শুরু করেছে। দৌড়ে গিয়ে নেমে যাব সে উপায়ও নাই। অগ্যতা বসে বসে মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করছি। বাস হঠাৎ ব্রেক কষতেই মাথাটা চক্কর দিয়ে উঠল। ড্রাইভার সিট থেকে উঠে দরজাটা লক করতেই ভয়টা আরো বেড়ে গেল। হেল্পার জানোয়ারটার কুৎসিত হাসিটা দেখে ঘেন্না করছে, জানোয়ারটা এগিয়ে আসছে আমার দিকে। উড়নাটা টান দিয়ে কেড়ে নিল ড্রাইভার। হাতাহাতি করতে পারছিনা হেল্পার জানোয়ারটা হাত চেপে ধরে আছে৷ ধাক্কা দিয়ে ফেলে দিল মেঝেতে।

শেষ চেষ্টা করা দরকার, এভাবে নিজের সর্বস্ব হারানোর কোন মানে হয় না৷ সর্বশক্তি চিৎকার করে উঠলাম "হে----------ল্প!!!!"

ঘুমটা ভেঙ্গে গেল। বিদ্যুৎ নেই। ভয়ে নাকি গরমে বুঝলাম না সারা শরীর ঘেমে আছে। আশেপাশে তাকিয়ে দেখলাম, নিজের বাসায় নিজের রুমেই আছি।।।

যাক! দুঃস্বপ্ন দেখছিলাম!


মুসআব
০৯/০৮/১৮

No comments:

Post a Comment

M1801: ভালবাসার প্রমাণ আর নিরাপদ সড়ক আন্দোলন

শুরু করার আগে একটা গল্প বলি, এক প্রেমিক তার প্রেমিকা কে কিছুতেই বুঝাতে পারছে না সে তার প্রেমিকাকে কতটা ভালবাসে। তাই একদিন সে তার