Friday, August 10, 2018

M1805: "পোস্টমর্টেম" (একজন ধর্ষিত লাশের কাহিনী...)

ধীরে ধীরে অন্ধকারটা কেটে গেল। এখন আশপাশের সবকিছুই দেখতে পাচ্ছে লাশটা।
লাশ? হ্যাঁ লাশই
তো!!!
কেন? লাশ কেন?
সে তো জিবিত মানুষ ছিল, নিরাপদ সড়ক আন্দোলন থেকে বাড়ি ফিরছিল। হ্যাঁ, মনে পড়েছে, মানুষগুলো হঠাৎ ঘিরে ধরে তাকে, একা ছিল বলেই হয়তো! কে যেন নাকের সামনে একটা কাপড় ধরে, মিষ্টি একটা গন্ধ পায়, এরপর কি হয়েছিল জানা নেই।

কতক্ষন সময় হয়েছে জানেনি সে, যখন জ্ঞান ফিরে দেখে সে পড়ে আছে মেঝেতে, ঐ রুমটাতে আর কোন আসবাবপত্র ছিল না। খুব বাজে গন্ধ আসছিল আশপাশ থেকে। হঠাৎ দরজাটা খুলে যায়, হায়েনাগুলো একে একে এগিয়ে আসতে থাকে তার দিকে।
হায়েনা? ঠিক, হায়েনাই।
ওদের অট্টহাসি আর কুকর্মে......... নাহ, আর মনে করতে চাইল না সে।

দুর্ধর্ষ স্মৃতি থেকে বাস্তবে ফিরে আসে লাশটি..
ওরে!!! স্মৃতিটাই যেন বাস্তব, দরজা খুলে এগিয়ে আসছে কিছু মানুষ, এরাও কি হায়েনা? দেখে তো মনে হচ্ছে না। আচ্ছা ওদের মুখে এগুলো কি? ও হ্যা, মনে পড়েছে, দেখেছিল হাসপাতালের ডাক্তারেরা এসব পড়ে মুখে। আচ্ছা এরা কি তাহলে ডাক্তার? কিন্তু তার দিকে কেন এগিয়ে আসছে তারা? সে তো মরে গেছে, তাহলে কেন??
ডাক্তারেরা এগিয়ে এসে তার শরিরের কোন অংশই আর অক্ষত রাখে না.... ধর্ষিতা আবার ডাক্তারিভাবে ধর্ষিত হয়....

আর সমাজের পাগলামি দেখে লাশটি পুনরায় চোখ বুজে.... :(

মুসআব
(২০১৬ এর লিখা হালকা পরিমার্জিত)

No comments:

Post a Comment

M1801: ভালবাসার প্রমাণ আর নিরাপদ সড়ক আন্দোলন

শুরু করার আগে একটা গল্প বলি, এক প্রেমিক তার প্রেমিকা কে কিছুতেই বুঝাতে পারছে না সে তার প্রেমিকাকে কতটা ভালবাসে। তাই একদিন সে তার